Logo

জাতীয়

আনসার ব্যাটালিয়ন সিপাহি নিয়োগের প্রথম দিনের বাছাই কার্যক্রম শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৮:০৩

আনসার ব্যাটালিয়ন সিপাহি নিয়োগের প্রথম দিনের বাছাই কার্যক্রম শুরু

ছবি: সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়নের সিপাহি (২৮তম ব্যাচ-পুরুষ) পদে নিয়োগের প্রথম দিনের বাছাই কার্যক্রম বৃহস্পতিবার (৩০ জুলাই) আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হয়েছে।

প্রথম দিনের বাছাই কার্যক্রমে ঢাকা, নরসিংদী, রাজশাহী ও ঝালকাঠি জেলার প্রার্থীরা অংশগ্রহণ করেন।

প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টির মধ্যেও শারীরিক মাপজোখ, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য বাছাই কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে চলমান রয়েছে।

নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে পুরো কার্যক্রম সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় পরিচালিত হচ্ছে। পাশাপাশি বাহিনীর গোয়েন্দা সদস্যদের নিবিড় তত্ত্বাবধানে প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করে মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালনায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ, বলেন সংশ্লিষ্টরা। 

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন