Logo

জাতীয়

পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:৩৬

পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান

দক্ষিণ সুদান ও আবেই অঞ্চলে জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শনে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার (৯ আগস্ট) জানিয়েছে, সেনাপ্রধান পাঁচ দিনের সরকারি সফরে শনিবার দক্ষিণ সুদান ও আবেই গেছেন।

তিনি বাংলাদেশি কন্টিনজেন্টগুলো পরিদর্শনের পাশাপাশি রাষ্ট্রীয় ও মিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন