আনসারের অভিযানে জাতীয় হৃদরোগ হাসপাতালে মোবাইল ছিনতাইকারী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৭:০৯
ছবি: সংগৃহীত
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আনসার সদস্যদের সাহসিকতায় এক মোবাইল ছিনতাইকারী আটক হয়েছে। বুধবার (গত ১৯ আগস্ট) বিকালে হাসপাতালের মেইন গেইটে আনসার সদস্য অনিক বসু রকি (২৬) নামের এক যুবককে এক পথচারীর মোবাইল ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় ঝটিকা অভিযানে আটক করেন।
চুরির ঘটনা জানাজানি হলে উত্তেজিত জনতা ওই চোরকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পিসি আমিনুল হকের নেতৃত্বে আনসার সদস্য অনিক শেখ, হাসান, সুমন ও অনিক বসু উত্তেজিত জনতার হাত থেকে চোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সোপর্দ করেন।
পরবর্তীতে ছিনতায়ের শিকার হওয়া ব্যক্তি আইনি ঝামেলা এড়াতে মামলা করতে অস্বীকৃতি জানান। ফলে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, আটক যুবকের পরিবারের উপস্থিতিতে একটি মুচলেকা নেওয়া হয় এবং তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
দেশের সরকারি হাসপাতালগুলোর নিরাপত্তা রক্ষা ও সাধারণ মানুষের জানমাল হেফাজতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়মিত কাজ করে যাচ্ছেন। চিকিৎসাসেবা নিতে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আনসারদের এই তাৎক্ষণিক ও পেশাদার পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হয়েছে।
বাংলাদেশের খবর/আরইউ

