Logo

জাতীয়

সচিবালয়ের ভেতরে বৈঠক, বাইরে সংঘর্ষ-ফাঁকা গুলি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৬:০০

অ
সচিবালয়ের ভেতরে বৈঠক, বাইরে সংঘর্ষ-ফাঁকা গুলি

রাজধানীর সচিবালয়ের ভেতরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকরত অবস্থায় বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াল প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ব্যানারে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে গেটে গিয়ে পুলিশি বাঁধার মুখে পড়লে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়।

পুলিশ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের জন্য শিক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দলকে মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়। এর প্রায় ঘণ্টা খানেক পরেই সচিবালয়ের ১নং গেটের সামনে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ঘটনাস্থলে একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে ছয় সদস্যদের একটি প্রতিনিধিদল ভেতরে যান। শিক্ষা উপদেষ্টার সাথে সাড়ে ৪টার দিকে তাদের সাক্ষাতের কথা ছিল। বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত সেসব শিক্ষার্থীরাই পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে দুই রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে পুলিশ।

স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে বেশকিছু দিন ধরেই আন্দোলন করছেন শিক্ষার্থীরা। 

এনএমএম/ওএফ
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন