Logo

জাতীয়

টেকসই উন্নয়নে তৃতীয় ভাষা শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনার

Icon

এনএসএস

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১৬:৫৬

টেকসই উন্নয়নে তৃতীয় ভাষা শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনার

‘বাংলাদেশের টেকসই উন্নয়নে তৃতীয় ভাষা শিক্ষার গুরুত্ব’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬ ইং) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়াম এটি অনুষ্ঠিত হয়।

সেমিনারের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি তার বক্তব্যে তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের সেমিনার আয়োজনকে স্বাগত জানান। এ ধরনের সেমিনারে উঠে আসা সুপারিশ রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে নি:সন্দেহে বলেও মত দেন তিনি।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড.মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের  কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড.ইয়াং হুই। 

স্বাগত বক্তব্য রাখেন আমাই;র অতিরিক্ত পরিচালক (উপসচিব) আবুল কালাম। হ দেশের বিশিষ্ট শিক্ষাবিদ,

গবেষক ও বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাবির আধুনিক ভাষা ইন্সটিটিউটের প্রাক্তন পরিচালক অধ্যাপক মনসুর মুসা। বাংলাদেশের প্রেক্ষাপটে তৃতীয় ভাষা শিক্ষা: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাবি অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম; আলোচনা করেন একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গুলশান আরা;  বাংলাদেশের সংস্কৃতি আদান প্রদানে তৃতীয় ভাষা: একটি পর্যালোচনা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহরীন আই খান;  যুগোপযোগী শিক্ষায় তৃতীয় ভাষার গুরুত্ব শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন শাবিপ্রবি’র অধ্যাপক ড. মো. সাহাবুল হক; আলোচনা করেন অধ্যাপক ড. সামসাদ মর্তুজা। সেমিনার সঞ্চালনা করেন আমাই’র কর্মকর্তা মো. আব্দুল কাদের।


এই সেমিনারের একটি পর্বে ইনস্টিটিউটের গবেষণা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘বিশ্ব আদিবাসী দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত  ‘প্রবন্ধ রচনা প্রতিযোগিতা ২০২৬’-এর চারটি গ্রুপের বিজয়ীদের মাঝে স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।









Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন