Logo

জাতীয়

জেলাভিত্তিক ৩০ মন্ত্রী ও হুইপের দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে রিট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৫:৩৫

জেলাভিত্তিক ৩০ মন্ত্রী ও হুইপের দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে রিট

দেশের ৬৪টি জেলা তদারকিতে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে দেওয়া সরকারের দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১ জন সংসদ সদস্যের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি জমা দেওয়া হয়।

রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান বিবাদী করা হয়েছে। জামায়াতের পক্ষে রিট আবেদনকারী সংসদ সদস্যরা হলেন-নাজিবুর রহমান, মীর আহমেদ বিন কাসেম, গোলাম রাব্বানী, নুরুল ইসলাম, মাসুদ পারভেজ, মো. আজিজুর রহমান, শেখ মনজুরুল হক, শফিকুল ইসলাম মাসুদ, সালাউদ্দিন ও মো. জহিরুল ইসলাম।

রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানান, ২০০১ সালেও একইভাবে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তৎকালীন সরকারের সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে আদালত সেটি সংবিধানের সাথে সাংঘর্ষিক ও অসাংবিধানিক ঘোষণা করেন।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন