Logo

জাতীয়

শিশু একাডেমিতে প্রধানমন্ত্রী

‎শিশুদের সঠিক বিকাশেই মজবুত হবে দেশের ভিত্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৭

অ
‎শিশুদের সঠিক বিকাশেই মজবুত হবে দেশের ভিত্তি

‎শিশুরা ঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি আরও মজবুত হবে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশ শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

‎প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, শিশুদের পছন্দ ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে তাদের বিকাশের জন্য কাজ করতে হবে।

‎শিশুদের মানবিক হওয়ার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, শুধু মানুষের প্রতিই নয়, পশুপাখির প্রতিও তোমাদের মানবিক হতে হবে।

‎শিশুদের পছন্দমতো বিভিন্ন বিষয়ে প্রাধান্য দিতে ২০২৮ সাল থেকে সরকার পূর্ণাঙ্গ উদ্যোগে কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী।

‎এর আগে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছলে ১৫০ জন শিশু তারেক রহমানকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।

‎অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

‎আজকের আয়োজনে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের স্মারক উপহার প্রদান, স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলার কর্মসূচি রয়েছে। এছাড়া শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন তিনি। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

‎শিশু একাডেমিতে প্রধানমন্ত্রীকে বরণ করলো ১৫০ শিশু: শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।

‎শিশু অধিকার দিবসের এবারের আয়োজনের প্রতিপাদ্য—‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

‎অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

‎আয়োজনে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের স্মারক উপহার প্রদান, স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

‎এছাড়া প্রধানমন্ত্রী শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করেন।

‎

‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন