তুরাগের দূষণ নিয়ন্ত্রণে আশুলিয়ায় মনিটরিং কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১৬:৩৮
ছবি: সংগৃহীত
তুরাগ নদীর দূষণ নিয়ন্ত্রণে ঢাকার আশুলিয়া এলাকায় গত ৬ অক্টোবর রোস্টারভিত্তিক মনিটরিং/এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এই মনিটরিং/এনফোর্সমেন্ট কার্যক্রমে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টের পরিচালক মো. মাহবুব জামিল, পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চল কার্যালয়ের পরিচালক ফেরদৌস আনোয়ার, বাংলাদেশে নৌ বাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন মো. গোলজার হোসেন, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।
এ ছাড়া মনিটরিং/এনফোর্সমেন্ট কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌ পুলিশের প্রতিনিধিরা।
উক্ত মনিটরিং/এনফোর্সমেন্ট কার্যক্রমে আশুলিয়া এলাকায় পাঁচটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। সরেজমিন পরিদর্শনে শিল্প প্রতিষ্ঠানসমূহের তরল বর্জ্য পরিশোধন প্লান্টসহ (ইটিপি) সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং পরবর্তী বিশ্লেষণের জন্য শিল্প প্রতিষ্ঠান থেকে তরল বর্জ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি, প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানসমূহে নোটিশ প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নে, তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে মাসব্যাপী রোস্টারভিত্তিক মনিটরিং/এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
বাংলাদেশের খবর/আরইউ

