Logo

জাতীয়

সুস্থ জীবনযাপনে বিজ্ঞান ও পুষ্টির গুরুত্ব নিয়ে রাজধানীতে সেমিনার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১৮:০০

অ
সুস্থ জীবনযাপনে বিজ্ঞান ও পুষ্টির গুরুত্ব নিয়ে রাজধানীতে সেমিনার

ছবি: সংগৃহীত

সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করতে বিজ্ঞান, পুষ্টি ও আধুনিক স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব তুলে ধরে রাজধানীতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পূর্বাচলে ক্যাডেট কলেজ ক্লাবে গোল্ডেন ইন্টারন্যাশনাল টেকনোলজি ডেভেলপমেন্ট এবং দক্ষিণ কোরিয়ার কে-মেলোস (K-Melos)-এর যৌথ উদ্যোগে ‘কে-মেলোস সায়েন্টিফিক অ্যান্ড ওয়েলনেস সেমিনার ২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘কানেক্টিং সায়েন্স, নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস ফর আ হেলদিয়ার ফিউচার’ প্রতিপাদ্যে আয়োজিত সেমিনারে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, সুস্থ জীবনধারা এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতে আধুনিক প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে কে-মেলোসের প্রতিনিধিবৃন্দ, চিকিৎসক, গবেষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কে-মেলোসের বৈজ্ঞানিক ভিত্তি, পুষ্টি উপাদান, স্বাস্থ্যসচেতনতার ধারণা এবং বাংলাদেশে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

আয়োজকদের লক্ষ্য, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিজ্ঞানভিত্তিক পুষ্টি ও স্বাস্থ্যসচেতনতার প্রসার ঘটানো এবং একটি সুস্থ ও স্বাস্থ্যসম্মত জীবনধারা গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখা।

সেমিনার শেষে অংশগ্রহণকারীদের সম্মানে নৈশভোজ ও সৌহার্দ্য বিনিময়ের আয়োজন করা হয়।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন