Logo

জাতীয়

কক্সবাজারে ২ রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ড

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, কক্সবাজার

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৮:৩৯

অ
কক্সবাজারে ২ রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজার জেলা জজ আদালতে মাদক মামলায় দুই রোহিঙ্গা নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (৮ জানুয়ারি) জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ এ রায় ঘোষণা করেন। 

দণ্ড প্রাপ্তরা হলেন- সিরাজুল ইসলামের ছেলে জুবাইর ও আবদুল গনির ছেলে মো. রফিক। দণ্ডিতরা মিয়ানমারে নাগরিক বলে জানা যায়।

রায় প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২ এপ্রিলে কক্সবাজারের টেকনাফ ২ ব্যাটালিয়ান বিজিবির অভিযানে নাফ নদী থেকে মাদক আনার সময় নৌকাসহ আসামিদের আটক করা হয়। এ সময় তাদের নৌকায় তল্লাশি চালিয়ে এক কেজি ৭০ গ্রাম আইস ও ৫৪ হাজার ইয়াবা জব্দ করা হয়।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন