Logo

জাতীয়

সচিব পদে পদোন্নতি পেলেন বিসিআইসি’র চেয়ারম্যান বাবুল মিঞা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১৭:০৫

অ
সচিব পদে পদোন্নতি পেলেন বিসিআইসি’র চেয়ারম্যান বাবুল মিঞা

ছবি: সংগৃহীত

সচিব পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা।

অতিরিক্ত সচিব পদমর্যাদার এ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে সোমবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

পদোন্নতির পর তাকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান (সচিব) পদেই বহাল রাখা হয়েছে।

উল্লেখ্য, মো. বাবুল মিঞা ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে মাঠ প্রশাসনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে কেন্দ্রীয় প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।     

বাংলাদেশের খবর/আরইউ 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন