Logo

জাতীয়

সিলেটে কিডনি হাসপাতাল উদ্বোধন করলেন ড. ইউনূস

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৯:৪৯

অ
সিলেটে কিডনি হাসপাতাল উদ্বোধন করলেন ড. ইউনূস

ছবি : বাংলাদেশের খবর

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

শনিবার (১১ জানুয়ারি) সিলেট মহানগরের তেমুখী বাদাঘাট সংলগ্ন নাজিরের গাঁওয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভিডিও কনফারেন্সে যোগদান করে প্রধান উপদেষ্টা ড. ইউনূস সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ বলেন, বেশ কয়েকজন আলোকিত ও উদ্যোগী মানুষ মানবসেবা করার মন-মানসিকতা নিয়ে কিডনি ফাউন্ডেশন সিলেটে মিলিত হয়েছেন। সম্মিলিত ইচ্ছা-শক্তির মাধ্যমে এ প্রতিষ্ঠান মানুষের সেবায় রোল মডেল হয়ে উঠুক- এটাই আমাদের চাওয়া। দেশের মানুষকে এসব ভালো উদাহরণগুলোকে রীতিতে পরিণত করতে হবে। তাহলে সহজেই বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর রশিদ, মেজর জেনারেল আজিজুর রহমান-বীর উত্তম, অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ ও কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক কর্নেল এম এ সালাম (অব) প্রমুখ।

মো. রেজাউল হক ডালিম/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন