Logo

জাতীয়

২০২৪ সালে বিজিবির অভিযান

২১৮৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

Icon

বাংলাদেশে প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৯:২৪

অ
২১৮৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

ছবি : সংগৃহীত

গত ২০২৪ সালে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ হাজার ১৮৪ কোটি ২৮ লাখ ৫২ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়াও মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার দায়ে ২ হাজার ৮৮ জনসহ অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় তিন দেশের (বাংলাদেশ, ভারত, মিয়ানমার) ১৭ হাজার ১৬৯ নাগরিককে আটক করে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। 

রোববার (১২ জানুয়ারি) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানান। 

তিনি বলেন, একই সময়ে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৩৮টি পিস্তল, ৫টি এসএমজি, ১৮টি গ্রেনেড, ৮টি রাইফেল, ৬টি রিভলভার, ৫২টি সকল প্রকার গান, ৮ হাজার ৮৫৯ গোলাবারুদ, ৪৫টি ম্যাগাজিন, ৪টি মর্টার শেল, ৪১টি ককটেল, ১০.৪৪ কেজি গান পাউডার এবং ২৩৩টি ব্লাংক কার্টিজ।

এছাড়া গত বছর বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করে বিজিবি। একই সময়ে ১২০ একর জমির পপি ক্ষেতও ধ্বংস করা হয়েছে।

মিঠু/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন