Logo

জাতীয়

এবার নিয়োগবঞ্চিত ৪৮ কারারক্ষী সচিবালয়ের সামনে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৪:২৭

অ
এবার নিয়োগবঞ্চিত ৪৮ কারারক্ষী সচিবালয়ের সামনে

ছবি : বাংলাদেশের খবর

রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, নেই রাষ্টদ্রোহিতার অভিযোগ কিংবা ফৌজদারি অপরাধের রেকর্ডও। হয়েছে চূড়ান্ত সুপারিশও। তারপরও মিলছে না চাকরি। এ নিয়ে বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে ৪০ তম ক্যাডেট এসআইদের পাশাপাশি চাকরি ফিরে পাওয়ার দাবিতে অবস্থান নিয়েছেন ৪৮ জন পুরুষ ও নারী কারারক্ষী। 

তারা বলছেন, গেল বছরের জুলাই মাসে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে ৫৬৯ জন সুপারিশপ্রাপ্ত হন। পরবর্তীতে ডিএসবি ও এনএসআইয়ের তদন্ত শেষে ৮ টি ধাপে ৫৬৯ জনের মধ্যে ৫২১ জনকে নিয়োগপত্র দিয়ে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে যোগদান করানো হয়। কিন্তু রহস্যজনক কারণে বাকি ৪৮ জনকে নিয়োগপত্র দেওয়া হয়নি। 

তারা বলেন, ‘আমাদের পরিবারের কোনো সদস্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ কিংবা এ ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকারও নজির নেই। আমাদের শিক্ষাজীবনেও কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। এমনকি পরিবারের সদস্য কিংবা আমাদের কারো বিরুদ্ধে ফৌজদারি অপরাধ সংক্রান্ত অভিযোগও নেই। তাহলে কী কারণে আমাদের ৪৮ জনকে নিয়োগবঞ্চিত করা হয়েছে?’

অবস্থানরত নিয়োগবঞ্চিতরা বাংলাদেশের খবরকে বলেন, ‘আমরা কারা মহাপরিদর্শক স্যারের সাথেও দেখা করেছি। তিনি আবেদন দেওয়ার কথা বলেছেন। আবেদন দিয়েছি। তাতেও কোনো সিদ্ধান্ত জানতে পারছি না। ফলে আজ আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সামনে এসে দাঁড়িয়েছি।’

এনএমএম/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন