Logo

জাতীয়

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:১২

অ
পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) ছয়জন সদস্যের বিরুদ্ধে বিতর্ক ওঠায় তাদের নিয়োগ বাতিল করা হয়েছে। 

সোমবার (১৩ জানুয়ারি) তাদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত ২ জানুয়ারি তাদের নিয়োগ দেওয়া হয়েছিল।

নিয়োগ বাতিল হওয়া সদস্যদের মধ্যে রয়েছেন- অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান, সাব্বির আহমেদ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, মো. মুনির হোসেন, অধ্যাপক ড. শাহনাজ সরকার ও ড. মো. মিজানুর রহমান।

নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে ছয়জনের নিয়োগের আদেশ রাষ্টপতির অনুমোদনে বাতিল করা হলো। এ ছয়জন সদস্য এখনো শপথ নেননি। ‍

ডিআর/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন