Logo

জাতীয়

পুলিশের ৭৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:১৩

অ
পুলিশের ৭৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশ সুপার পদমর্যাদার ৫০ কর্মকর্তাকে বদলি করেছে বাংলাদেশ পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকেও বদলি করা হয়েছে। 

সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষর করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

এক প্রজ্ঞাপনে ১৯ পুলিশ সুপার, অপর প্রজ্ঞাপনে ৩১ পুলিশ সুপার এবং পৃথক প্রজ্ঞাপনে ২৪ অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার, সিআইডি, এসবি, র‍্যাব, সিএমপি, পিবিআই, এপিবিএন, আরএমপি এবং বিএমপিসহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

>> তালিকা দেখুন এখানে।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন