Logo

জাতীয়

এমপিওভুক্ত হচ্ছেন ৩২০৬ হাজার শিক্ষক-কর্মচারী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৬:১০

অ

দেশের বেসরকারি স্কুল ও কলেজে নতুন নিয়োগ পাওয়া ৩ হাজার ২০৬ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তাদের মধ্যে ২,৫৭৯ জন শিক্ষক স্কুলে ও ৬২৭ জন কলেজে কর্মরত। পাশাপাশি ২ হাজার ৮৪২ জন শিক্ষককে উচ্চতর স্কেল ও ১৩০ জন স্কুল শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) মাউশির জানুয়ারি মাসের এমপিও কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন মাউশির মহাপরিচালকের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক ড. এ কিউ এম শফিউল আজম। 

সভায় মাউশি অধিদপ্তরের ৯ আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের তালিকা দেওয়া হয়। স্কুলের এমপিওভুক্ত ৩,২০৬ জনের মধ্যে বরিশাল অঞ্চলের ১৩০, চট্টগ্রামের ১২৭, কুমিল্লার ১৪৮, ঢাকার ৭২৬, খুলনার ৩৭৭, ময়মনসিংহের ১৬৪, রাজশাহীর ৬৬৮, রংপুরের ১৭৫ ও সিলেটের ৬৪ জন শিক্ষক রয়েছেন।

কলেজের ৬২৭ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশালে ৪৫, চট্টগ্রামে ৪৩, কুমিল্লায় ৫২, ঢাকায় ১০১, খুলনায় ৭৭, ময়মনসিংহে ৬৭, রাজশাহীতে ৭৬, রংপুরে ১১০ ও সিলেটে ৫৬ জন শিক্ষকের নাম রয়েছে।

এমপিও কমিটি ২ হাজার ৮৪২ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ২ হাজার ৩৫৯ জন স্কুলের শিক্ষক-কর্মচারী এবং ৪৮৩ জন কলেজের শিক্ষক-কর্মচারী। 

উচ্চতর স্কেলপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বরিশালে ৩৩১, চট্টগ্রামে ১২৩, কুমিল্লায় ৯৭, ঢাকায় ৫০২, খুলনায় ৪২৫, ময়মনসিংহে ১৪৯, রাজশাহীতে ৪৬৯, রংপুরে ১৭৩ ও সিলেটে ৯০ জন শিক্ষক রয়েছেন।

এ ছাড়া ১৩০ জন সরকারি স্কুল শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব শিক্ষকদের মধ্যে বরিশালে ৬, চট্টগ্রামে ৫, কুমিল্লায় ৯, ঢাকায় ৬৪, খুলনায় ১৫, ময়মনসিংহে ৫, রাজশাহীতে ১৪, রংপুরে ১১ এবং সিলেটে ১ জন শিক্ষক রয়েছেন।

ডিআর/এমজে/এনআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন