Logo

জাতীয়

এসআইদের অবস্থান কর্মসূচি ঠেকাতে সতর্ক অবস্থানে পুলিশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৫৪

অ
এসআইদের অবস্থান কর্মসূচি ঠেকাতে সতর্ক অবস্থানে পুলিশ

পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) প্রশিক্ষণ চলাকালে অব্যাহতি প্রাপ্ত এসআইদের অবস্থান কর্মসূচি ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। 

বুধবার (১৫ জানুয়ারি) সকালে দেখা যায় অব্যাহতি প্রাপ্ত এসআইরা যেখানে অবস্থান করছিলেন সেখানে পুলিশের একটি দল অবস্থান নিয়েছে। একই সাথে অবস্থান কর্মসূচির জায়গাটি যানবাহন রেখে বন্ধ করে দেয়া হয়েছে। 

এর আগে চাকরিতে পুনর্বহালের দাবিতে গত দুই দিন ধরে সচিবালয়ের এক নম্বর গেইটে আমরণ অনশন চালিয়ে আসছিলেন অব্যাহতি প্রাপ্ত  এসআইরা। গতকাল মঙ্গলবার রাত ১১টা নাগাদ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

উল্লেখ্য, পুলিশ একাডেমিতে বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত ৩১০ এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

এসআইবি/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন