Logo

জাতীয়

মার্কিন সরকার পরিবর্তনে বাংলাদেশের সম্পর্কে প্রভাব পড়বে না

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৮:৩৭

অ
মার্কিন সরকার পরিবর্তনে বাংলাদেশের সম্পর্কে প্রভাব পড়বে না

মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন সরকার ক্ষমতায় এলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের দিন (২০ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর প্রসঙ্গে সাংবাদিকরা তার কাছে জানতে চান, নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ কেমন হবে।

উত্তরে তৌহিদ হোসেন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বড় দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো নির্দিষ্ট সরকারের ওপর নির্ভরশীল নয়। সরকার পরিবর্তনের ফলে কিছু পরিবর্তিত বক্তব্য থাকতে পারে, তবে তা সম্পর্কের ধারাবাহিকতায় বাধা সৃষ্টি করবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্মুথলি চলবে।’

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন