জুলাই ঘোষণাপত্র চূড়ান্তে বিকেলে সর্বদলীয় বৈঠক
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৫৮
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
তারা জানায়, বৈঠকে বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চসহ রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যরাও উপস্থিত থাকতে পারেন। গুরুত্বপূর্ণ এই বৈঠকেই স্পষ্ট হতে পারে, কবে ঘোষণাপত্রটি দেওয়া হবে।
সম্প্রতি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘গণঅভ্যুত্থানের একটি প্রেক্ষাপট-প্রত্যাশা এই ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সব রাজনৈতিক দল এবং পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্র ঘোষিত হবে।’
ডিআর/এটিআর

