Logo

জাতীয়

অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করেছে সরকার : ড. দেবপ্রিয়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:৫০

অ
অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করেছে সরকার : ড. দেবপ্রিয়

ছবি : সংগৃহীত

অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানী ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। 

শনিবার (১৮ জানুয়ারি) জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়াম শ্বেতপত্র এবং অতঃপর: অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেটের প্রথম অধিবেশনে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টর বেশি মনোযোগ পাচ্ছে। কিন্তু অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই। 

তিনি আরও বলেন, ভ্যাট বৃদ্ধি করা হচ্ছে অথচ প্রত্যক্ষ কর বাড়ানোর বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হয়নি।

এসময়, অর্থনৈতিক দিক-নির্দেশনা না পেলে সংস্কার পক্ষের মানুষ ধৈর্যহারা হবে বলে মন্তব্য করেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। 

তিনি বলেন, অর্থনৈতিক দিক-নির্দেশনা না পেলে সংস্কার পক্ষের মানুষ ধৈর্য হারা হবে। এই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা, প্রবৃদ্ধির ধারা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষা যদি নিশ্চিত করতে না পারি; তাহলে আমরা যারা সংস্কারকে গতিশীল করতে চায় তারা ধৈর্য হারা হয়ে যাবে। সংস্কারের পক্ষের মানুষগুলো অর্থনৈতিক অস্বস্তি ও নিরাপত্তার অভাব থেকে সুষম সংস্কারের পক্ষ থেকেও সরে যেতে পারে। 

অধিবেশনে উপস্থিত ছিলেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক আশিক চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

ডিআর/এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন