Logo

জাতীয়

হাইকোর্টে চিন্ময় দাসের জামিন আবেদন, শুনানি সোমবার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৩:৪৩

অ
হাইকোর্টে চিন্ময় দাসের জামিন আবেদন, শুনানি সোমবার

ছবি : সংগৃহীত

রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস। রোববার (১৯ জানুয়ারি) তার আইনজীবী জামিন আবেদন করেন। 

বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার আদালতে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ৩০৬ নম্বরে রয়েছে। সোমবার (২০ জানুয়ারি) এ বিষয়ে শুনানির কথা রয়েছে। 

এর আগে গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত।

উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওই দিন আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনাও ঘটে।

জান্নাতুন নাইম/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন