Logo

জাতীয়

মেডিকেলের ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু মঙ্গলবার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১২:০২

অ
মেডিকেলের ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু মঙ্গলবার

প্রতীকী ছবি

এমবিবিএস ভর্তি পরীক্ষার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু হচ্ছে (মঙ্গলবার ২১) জানুয়ারি থেকে। 

এর আগে ১৯ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারির মধ্যে ১ হাজার টাকা (অফেরতযোগ্য) টেলিটকে এসএমএসের মাধ্যমে জমা দিয়ে পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ জন্য আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণ ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের গঠিত কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত। 

ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি: টেলিটকের যে কোনো প্রিপেইড মোবাইল ফোন থেকে SMS করতে হবে। প্রথম এসএমএস: DGME RSC Roll No লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGME  RSC 1116000)। ফিরতি Message এ একটি PIN নম্বর আসবে। 

দ্বিতীয় এসএমএস: ফি প্রদানের জন্য প্রাপ্ত PIN নম্বর দিয়ে SMS করতে হবে DGME RSC YES PIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। যেমন: DGME RSC YES 12345678। ফিরতি SMS-এ ফি জমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল’ (বিএমএন্ডডিসি) কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থীর ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হলো। 

সাহিদুল ইসলাম ভূঁইয়া/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন