Logo

জাতীয়

পুলিশের ২০ কর্মকর্তার রদবদল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৯:৫৩

অ
পুলিশের ২০ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি), সুপার নিউমারারি এডিআইজি, পুলিশ সুপার (এসপি) এবং সুপার নিউমারারি এসপি পদমর্যাদার ২০ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক, ৭ জন সুপার নিউমারারি অতিরিক্ত উপমহাপরিদর্শক, ৬ জন পুলিশ সুপার ও ৩ জন সুপার নিউমারারি পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক নরেশ চাকমাকে রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শকের কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত উপমহাপরিদর্শক এস এম এমরান হোসেনকে অ্যান্টিটেররিজম ইউনিটে বদলি করা হয়েছে।

ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ জাবেদুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ বেলায়েত হোসেনকে খুলনা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

এই রদবদলের মাধ্যমে বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

এইচকে/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন