Logo

জাতীয়

উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে : আসিফ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৭:৫৪

অ
উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে : আসিফ

উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে।’ 


যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি/সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির/চাপ প্রয়োগ করা অনুচিত।’

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন