দুই ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করলেন সারজিস
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ২১:১৪
‘মিথ্যা ও নোংরা’ তথ্য দিয়ে পোস্ট করে সম্মানহানির অভিযোগে দুটি ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
সারজিস আলম জানান, ‘ক্রিমিনালস-ডিইউ’ ও ‘ডিপার্টমেন্ট অব বাকশাল’ নামের বিরুদ্ধে মামলা করা হয়।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘Criminals-DU এবং Department of Bakshal-এই ২টা facebook page যারা চালায় এবং সংশ্লিষ্ট যে কালপ্রিটগুলো মিথ্যা ও নোংরা তথ্য দিয়ে আমারসহ নির্দোষ অনেকের সম্মানহানি করেছে এবং করছে তাদের বিরুদ্ধে আজকে মামলা করেছি।’
তিনি আরও লেখেন, ‘আশা করি খুব দ্রুত সেই কালপ্রিটদের উপযুক্ত বিচারের আওতায় আনা হবে। যৌক্তিক সমালোচনা স্বাভাবিক, কিন্তু মিথ্যা তথ্য দিয়ে নোংরামি করলে আর বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’
ডিআর/এমজে

