Logo

জাতীয়

পাকিস্তানি গোয়েন্দা সংস্থা প্রধানের বাংলাদেশ আসার খবর মিথ্যা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০১:২১

অ
পাকিস্তানি গোয়েন্দা সংস্থা প্রধানের বাংলাদেশ আসার খবর মিথ্যা

পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রধান বাংলাদেশ সফরে আসেননি। সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এ সংক্রান্ত খবর মিথ্যা।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস এ তথ্য নিশ্চিত করেছে। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস তাদের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে লিখেছে, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত খবরটি মিথ্যা।’

ডিআর/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন