Logo

জাতীয়

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : ইবতেদায়ীর শিক্ষকরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৬:৫০

অ
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : ইবতেদায়ীর শিক্ষকরা

ছবি : বাংলাদেশের খবর

আমরা অশ্বাসে বিশ্বাস করি না, দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের নেতা কাজী মোখলেছুর রহমান।  

রোববার (২৬ জানুয়ারি) বিকাল ৪টা ২০ মিনিটে শাহবাগে তিনি এ ঘোষণা দেন। 

তিনি বলেন, ‘আমাদের দশ জনের একটি প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে নিয়ে যায় পুলিশ। কিন্তু আমাদের মাঝ পথে নিয়ে বলা হয় প্রধান উপদেষ্টার সহকারী সচিবের সাথে কথা বলতে। সহকারী সচিব আমাদের ফোনে বলেন, আপনাদের দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের দাবি আদায়ের আশ্বাস দেন। কিন্তু আমরা আশ্বাসে বিশ্বাস করি না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাব।’ 

এরআগে, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আট দিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শেষে দুপুর ১২টা নাগাদ প্রধান উপদেষ্টা বারবার স্মারক লিপি প্রদান ও পদযাত্রার ঘোষণা দেন শিক্ষকরা। 

ঘোষণা অনুযায়ী প্রেসক্লাব থেকে তারা পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শাহবাগ আসলে তাদের সাথে পুলিশের বাগবিতণ্ডা বাঁধে। এক পর্যায়ে পুলিশ তাদের উপর জলকামান ও লাঠি চার্জ করে। পুলিশ-শিক্ষকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।এতে শিক্ষকদের প্রায় দশজনের বেশি আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান নিয়েছেন। 

এসআইবি/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন