Logo

জাতীয়

পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের চিকিৎসার জন্য ভারতের বিকল্প চীন হতে পারে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৮:২৮

অ
বাংলাদেশিদের চিকিৎসার জন্য ভারতের বিকল্প চীন হতে পারে

চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশিদের জন্য ভারতের বিকল্প দেশ হতে পারে চীন- এমনটা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (২৬ জানুয়ারি) চীন সফল শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘চিকিৎসার জন্য বাংলাদেশিদের জন্য বিকল্প হতে পারে চীনের কুনমিং। সেখানে চিকিৎসা খরচ ও যাতায়াত খরচ তুলনামূলক কম। এ জন্য ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে চীনকে।’ 

এতদিন চিকিৎসার জন্য বাংলাদেশিদের সহজ গন্তব্য ছিল ভারত। তবে গত বছরের ৫ আগস্টের পর ভারতের পক্ষ থেকে তাদের দেশে বাংলাদেশিদের যাতায়াত সীমিত করা হয়েছে। চিকিৎসার জন্য অসুস্থ হয়েও ভিসা জটিলতার কারণে ভারত যেতে পারছেন না বাংলাদেশিরা। যদিও বৃহৎ অর্থনৈতিক মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে ভারতীয়রা। 

গত কয়েক দিনের চীন সফর শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশের মানুষদের চিকিৎসার জন্য চীনে যাওয়ার বিষয়ে ইঙ্গিত করলেন। 

তিনি বলেন, ‘বড় যে হাসপাতালটি করে দিতে চায় চীন, তার স্থান নির্বাচন নিয়ে আলোচনা চলছে। আমরা বলেছি, আমাদের হাতে পূর্বাচলে সুন্দর জায়গা রয়েছে। সেখানে আমরা জায়গা দেওয়ার কথা তাদের বলেছি।’

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘চীনের সঙ্গে আলোচনায় ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব দেখা গেছে। তারা বিষয়টি দেখবে বলে আশ্বাস দিয়েছে।’

তিনি বলেন, ‘ব্রহ্মপুত্র নদের বিষয়ে চীনের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে, তবে তিস্তার বিষয়ে কোনো আলোচনা হয়নি।’

এনএমএম/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন