Logo

জাতীয়

ইইউ মনে করে সংস্কারের সময় কম হয়েছে : সিইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৪:২৪

অ
ইইউ মনে করে সংস্কারের সময় কম হয়েছে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মনে করে সংস্কারের সময় কম হয়েছে।’

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক করতে আসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। 

তিনি বলেন, ‘গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী নির্বাচন সুষ্ঠু করার সব রকম প্রস্তুতি নেওয়া হবে। ইসির স্বাধীনতা খর্ব হয়- এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে আমাদের পক্ষ থেকে।’

সিইসি বলেন, ‘নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতেও একমত ইইউ। সংস্কারকে গুরুত্ব দিয়েছে ইইউ। ইইউ মনে করে সংস্কারের সময়টা কম হয়েছে।’

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ।’

এসআইবি/এমজে/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন