চাকরিচ্যুত ‘দুই হাজার’ পুলিশের চাকরিতে বহালের দাবি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১১:৫৮
গত ১৬ বছরে নানা কারণে অবৈধভাবে চাকরিচ্যুত হওয়া পুলিশ সদস্যরা চাকরি পুনর্বহালের দাবিতে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে ওসমানী উদ্যানে জড়ো হয়ে এ কর্মসূচি শুরু করেছেন তারা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া চাকরিচ্যুত রিপন মিয়া বলেন, ‘আমি ফেসবুকে কমেন্ট করার কারণে আমাকে চাকরিচ্যুত করা হয়েছিল। স্বৈরাচার সরকারের আমলে আমরা কথা বলতে পারিনি। আমাদের প্রায় দুইহাজার পুলিশ সদস্যকে অবৈধভাবে নানান অজুহাত চাকরিচ্যুত করা হয়েছিল।’
অবস্থান কর্মসূচিতে ‘হইহই-রইরই বেনজির তুই গেলি কই ‘, ‘বিপ্লব তুই গেলি ক ‘, বৈষম্য মানি না, মানব না’, ‘আমার পোশাক ফিরিয়ে দে, নাহয় বিষ কিনে দে’— এমন স্লোগান দিতে দেখা যায়।
এসআইবি/এটিআর

