Logo

জাতীয়

গাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ছাত্রলীগ নেতা রিমান্ডে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৩:০৪

অ
গাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ছাত্রলীগ নেতা রিমান্ডে

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। উত্তরা পশ্চিম থানার হত্যাচেষ্টা মামলায় কিরণ এবং ধানমন্ডি থানার হত্যা মামলায় সৈকতের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলায় কিরণ ও সৈকতের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের চারদিনের রিমান্ডে মঞ্জুর করেন।

এরপর আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের চারদিনের রিমান্ডে মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সাইন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে আসামিদের ছোঁড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৭ আগস্ট বিকালে মারা যান।

এ ঘটনায় নিহতের মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় সৈকত ২৬ নাম্বার এজাহারনামীয় আসামি।

জেএন/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন