গুলশান বা বনানী নয়, রাজধানী ঢাকার পল্টন থানায় ধনী লোকজন বসবাস করেন। এই এলাকার মাত্র ১ শতাংশ জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে বাস করেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত 'বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২' শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে।
ঢাকায় দারিদ্র্যের হার কম এমন এলাকাগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ধানমন্ডি– যেখানে মাত্র ১.৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। এরপরে রয়েছে গুলশান (৩.২ শতাংশ), মোহাম্মদপুর (৪.৬ শতাংশ), রামপুরা (৬.৩ শতাংশ), বাড্ডা (৭.৪ শতাংশ), বনানী (১১.৩ শতাংশ) এবং মিরপুর (১২.৯ শতাংশ)।
জরিপে দেখা গেছে, রাজধানীর কামরাঙ্গীরচরে ১৯.১ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। ২০১৭ সালের ক্রয়ক্ষমতা সমতার ভিত্তিতে নির্ধারিত আন্তর্জাতিক দারিদ্র্যসীমা হলো দৈনিক আয় ২.১৫ ডলার। অর্থাৎ দৈনিক ২.১৫ ডলারের কম আয় করা মানুষ দরিদ্র বলে গণ্য হবেন।
জরিপ অনুযায়ী, ঢাকা জেলার সামগ্রিক দারিদ্র্যের হার ১৯.৬ শতাংশ। আর সামগ্রিকভাবে দেশের দারিদ্র্যের হার ১৯.২ শতাংশ।
ডিআর/এমজে

