Logo

জাতীয়

অর্থ আত্মসাৎ মামলা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ ট্রাস্টিসহ ৯ জনের জামিন

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ২০:০৩

অ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ ট্রাস্টিসহ ৯ জনের জামিন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ব্যয় দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের পাঁচ ট্রাস্টিসহ ৯ জনকে জামিন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান ও আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী, আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান ওমর ফারুক, পরিচালক আনোয়ার বেগম ও সৈয়দ এ কে কামরুজ্জামান।

মামলার নথিসূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত টাকা

ব্যয় দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে গত বছরের ১২ মে মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী। 

এজাহারে বলা হয়েছে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্যের অনুমোদন বা সম্মতির মাধ্যমে ক্যাম্পাস উন্নয়নের নামে ৯ হাজার ৯৬ দশমিক ৮৮ ডেসিমেল জমির ক্রয়মূল্য বাবদ ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা বেশি ব্যয় দেখিয়ে তা আত্মসাৎ করেছেন।

আসামিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাতের উদ্দেশ্যে কম দামে জমি কেনা সত্ত্বেও বেশি দাম দেখিয়ে তারা প্রথমে বিক্রেতাকে টাকা দেন। পরে বিক্রেতার কাছ থেকে নিজেদের লোকের নামে নগদ চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে আবার নিজেদের নামে এফডিআর করে রাখেন। পরে নিজেরা এফডিআরের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেছেন মর্মে অভিযোগ আনা হয়েছে।

ঘটনার তদন্ত শেষে গত বছরের ২০ অক্টোবর উল্লেখিত ৯ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন।

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন