Logo

জাতীয়

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০১:০০

অ
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস সংলগ্ন গলিতে তার ছোট ভাই ওয়াহেদুজ্জামানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।

নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তারের পর তাকে মেট্রোপলিটন কোতয়ালি থানায় নেওয়া হয়। সেখানে উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার সাংবাদিকদের বলেন, নুরুজ্জামান আহমেদকে গত ৪ আগস্ট রংপুর সিটি বাজার এলাকায় মাহমুদুল হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৫ সালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও ২০১৯ সালে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পান। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য হন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

  • ডিআর/ওএফ
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন