ছবি : বাংলাদেশের খবর
৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। এদিন (৩১ জানুয়ারি) দুপুর পর্যন্ত সাতজন মুসল্লি অসুস্থ হয়েছেন।
ইজতেমাস্থ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা কর্মকর্তা সঞ্জয় দাস বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অসুস্থ মুসল্লিদের উদ্ধার করে আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কেউ কেউ সেখানে চিকিৎসকদের পরামর্শ নিয়ে চলে গেছেন।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, ইজতেমার প্রতিটি খিত্তায় আমাদের দুইজন করে ফায়ার ফাইটার দায়িত্ব পালন করছেন। যেকোনো বিষয়ে তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছেন।
জেএন/এমবি

