Logo

জাতীয়

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮

অ
ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার ময়দানে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত (১ ফেব্রুয়ারি) রাতে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন তাবলিগের শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি বলেন, শুক্রবার রাতে ইজতেমায় আগত আরও এক মুসল্লির ইন্তেকাল হয়েছে। মৃত মুসল্লির নাম ইয়াকুব আলী (৬০)। তিনি হবিগঞ্জ জেলার মৃত নয়াবুল্লার ছেলে। শনিবার ফজরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে শুক্রবার বিকেল পর্যন্ত ময়দানে ৩ মুসল্লির মৃত্যু হয়। তারা হলেন, খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার গ্রামের লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী (৬০), ঠাকুরগাঁও জেলার মৃত আব্দুলের ছেলে আমিরুল ইসলাম (৪৬) ও শেরপুর জেলার শ্রীবরদী থানার রানী শিমুল গ্রামের মৃত সবদুল্লার ছেলে সাবেদ আলী (৭০)।

এ নিয়ে এখন পর্যন্ত ইজতেমা ময়দানে মৃতের সংখ্যা ৪জনে দাঁড়িয়েছে।

ডিআর/এটিআর

ইজতেমা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন