Logo

জাতীয়

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৮

অ
ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার ময়দানে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) তিনি মৃত্যুবরণ করেন। 

বিষয়টি বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন তাবলিগের শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি বলেন, শুক্রবার রাতে ইজতেমায় আগত আরও এক মুসল্লির ইন্তেকাল হয়েছে। মৃত মুসল্লির নাম রমি আলী। তিনি আজ বিকেল ৩টা ২০ মিনিট মারা যান। হবিগঞ্জ সদরের রামনগর ৩নং তেগরিয়ার মৃত দোস্ত মোহাম্মদের ছেলে।

এ নিয়ে এখন পর্যন্ত ইজতেমা ময়দানে মৃতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।

ইজতেমা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন