Logo

জাতীয়

বিশ্ব ইজতেমা

উর্দু বললেই মিষ্টি ফ্রি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৩

অ
উর্দু বললেই মিষ্টি ফ্রি

ছবি : বাংলাদেশের খবর

‘বিশ্ব ইজতেমা’র পাশে চলছে জমজমাট মেলা। মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন স্থানীয় ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীরা। এবারের মেলায় দর্শনার্থী ও মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করেছে পাকিস্তানের ‘পেহেলওয়ান মিষ্টি’। হাত বাড়ালেই দোকানের বিক্রেতারা মুসল্লিদের হাতে তুলে দিচ্ছেন তিলের তৈরি সুস্বাদু এই মিষ্টি। সকাল থেকে রাত পর্যন্ত পাশে মানুষের ভিড় লেগে থাকে এই দোকানে। 

দোকানে আসা স্কুলছাত্র ফাহিম বলেন, ‘এখানে পাকিস্তানি ভাষায় কথা বললে দোকানদার খুশি হয়ে মিষ্টি দিচ্ছে। তাই আমরা হিন্দি বলছি।’

মিষ্টি খেয়েছেন কিনা জানতে চাইলে এই প্রতিবেদককে ওই শিক্ষার্থী বলেন, ‘হ্যা, ভাইয়া। একটু আগে কয়েকজন পুলিশও খেয়ে গেছে। আপনি সাংবাদিক পরিচয় দিলে আপনাকেও দেবে।’ 

মিষ্টি খেয়েছে এমন একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সৌরভ বলেন, ‘এক কথায়  সত্যি অসাধারণ।’

দোকানি রুমন জানান, অনেকে একাধিকবার আসছে। ছোট্ট শিশুরাও মিষ্টি খেতে দোকান ভিড় করছে। বারবার দেওয়ার পরও তারা আবারও চাচ্ছে। 

ব্যবসা কেমন হচ্ছে জানতে চাইলে দোকানি বলেন, ‘মোটামুটি ভালো।’ প্রতিকেজি মিষ্টির দাম কত জানতে চাইলে দোকানি জানান, মিষ্টির ধরন ও আকার ভেদে প্রতি কেজি ৩০০ থেকে ১২ শ টাকা পর্যন্ত রাখা হচ্ছে।

এএইচএস/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন