সচিবালয়ে গেলেন চাকরিচ্যুত পুলিশের ৬ সদস্য
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৮
ছবি : বাংলাদেশের খবর
শেখ হাসিনার শাসনামলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহালের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে সচিবালয়ে গেলেন আন্দোলনরত (পুলিশের) ছয় সদস্যের একটি প্রতিনিধি।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টা নাগাদ আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সচিবালয়ে নিয়ে যায়। প্রতিনিধি দলে রয়েছেন, চাকরিচ্যুত ইন্সপেক্টর দুলাল সাগর, এস আই ফারহান সাগর, এস আই মামুন, সিরাজুল হক, এএসআই সাইফুল আলম, কনস্টেবল আরাফাত ও কনস্টেবল তানিয়া আক্তার।
এর আগে, চাকরিতে পুনর্বহালের দাবিতে সকাল থেকে হাইকোর্টের মাজার গেইটের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। তাদের দাবি, নির্বাহী আদেশের মাধ্যমে চাকরিচ্যুত সকল পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহাল করতে হবে।
অবস্থান কর্মসূচিতে, ‘হৈহৈ রৈরৈ বেনজির তুই গেলি ক ‘,‘বিপ্লব তুই গেলি কই, বৈষম্য মানি না, মানব না‘, ‘আমার পোশাক ফিরিয়ে দে,নাহয় বিষ কিনে দে’—ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এসআইবি/এটিআর

