Logo

জাতীয়

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৬

অ
সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে পাচারের অভিযোগে দুদকের আবেদনে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

মামলা সূত্রে, দুদকের পক্ষে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন কমিশনের উপপরিচালক মনিরুল ইসলাম।

আবেদনে বলা হয়, আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে ঠিকাদারি কাজে কমিশন গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।

সূত্র জানায়, আ ক ম মোজাম্মেল হক দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধান কার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তার বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।

জান্নাতুন নাইম/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন