Logo

জাতীয়

সৌদিগামীদের টিকা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঁচ নির্দেশনা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৫

অ
সৌদিগামীদের টিকা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঁচ নির্দেশনা

ছবি : সংগৃহীত

ওমরাহ ও সৌদি আরবগামী ভিজিট ভিসাধারীদের জন্য মেনিনজাইটিস টিকা গ্রহণের বিষয়ে পাঁচটি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ হতে প্রতিবছর অনেকেই উমরাহ ও ভিজিট ভিসায় সৌদি আরব গমন করে থাকেন। 

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস, সৌদি আরব এর নির্দেশনা অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ হতে যে সকল যাত্রী উমরাহ ভিসায় সৌদি আরব যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে উমরাহ অথবা যিয়ারাহ করবেন তাদেরকে বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে। 

টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে অনলাইনে নিবন্ধন এবং টিকা সনদ আন্তর্জাতিকভাবে যাচাই করার জন্য, এমআইএস, স্বাস্থ্য অধিদপ্তর Vaxepi (vaxepi.gov.bd) সিস্টেম প্রস্তুত করেছে। এর মাধ্যমে যাত্রীরা ঘরে বসেই তাদের ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে টিকাকার্ড ডাউনলোড করতে পারবেন। টিকা কার্ডে কিউআর কোড স্ক্যান রয়েছে, নির্ধারিত সেন্টার থেকে টিকা প্রদানের পর, স্ক্যান করে টিকার আপডেট করা সম্ভব। টিকার সনদ অনলাইন থেকেই ডাউনলোড করা যাবে যেটি আন্তর্জাতিকভাবে কিউআর কোড স্ক্যান করে ভেরিফাই করা যাবে। একই সাথে এই পোর্টালে রেজিস্ট্রেশন করলে প্রতিটি ব্যক্তিকে একটি হেলথ আইডি প্রদান করা হবে যার মাধ্যমে পরবর্তীতে সকল স্বাস্থ্য তথ্য সন্নিবেশিত সম্ভব হবে। 

পাঁচটি নির্দেশনা হলো :

১. ওমরাহ ও ভিজিট ভিসায় সৌদি আরব গমনকারী যাত্রীদের কমপক্ষে ১০ দিন পূর্বে বাধ্যতামূলক ভাবে মেনিনজাইটিস ভ্যাকসিন দিতে হবে।

২. এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ করা প্রয়োজন নেই।

৩. মেনিনজাইটিস অ্যাকসিন দুই ধরনের রয়েছে। (Meningococcal quadrivalent (ACYW-135) Polysaccharide Vaccine গ্রহণ করলে তিন বছর এবং Meningococcal quadrivalent (ACYW-135) Conjugated Vaccine গ্রহণ করলে পাঁচবছর পর্যন্ত ভ্যাকসিন সনদটি কার্যকর থাকবে।

৪. ভ্যাকসিনের সনদে অবশ্যই নিজের পরিচয়, ভ্যাকসিনের নাম, ধরন ও ভ্যাকসিন গ্রহণের তারিখ যথাযথ ভাবে উল্লেখ থাকতে হবে অন্যথায় তা গ্রহণ যোগ্য হবে না।

৫. সৌদি আরবে ওয়ার্ক ভিসায় গমনেচ্ছু যাত্রীদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না। 

এসআইবি/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন