আ.লীগের লিফলেটের লেখা আপত্তিকর, প্রচার করলেই গ্রেপ্তার
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের নামে যারা লিফলেট বিতরণ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লিফলেট বিতরণ দেখা মাত্রই তাদের গ্রেপ্তার করা হবে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, ‘আমাদের কড়া বার্তা, যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর। তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে।’
এ সময় ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপপ্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ প্রমুখ।
ডিআর/বিএইচ/

