Logo

জাতীয়

থানা-কারাগারে হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১১

অ
থানা-কারাগারে হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

উত্তরা পশ্চিম থানা ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হামলার ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে গুলশানের পুলিশ প্লাজায় নৌ-পুলিশ সদর দপ্তর পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘থানা ও কারাগারে হামলার ঘটনায় আমরা কথা বলেছি। তদন্তে যারা দায়ী হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

এসময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারণে-অকারণে রাস্তা বন্ধ করে আন্দোলন করায় জনদুর্ভোগ তৈরি করা হচ্ছে। জনগণের ধৈর্যের বাধ ভেঙে গেলে কিন্তু জনগণই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করবে।’ 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি সংখ্যা ১০৫ জন, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেনো এমন প্রশ্নে তিনি বলেন, ‘আসামিদের মেইনম্যান দেশে নেই। যারা দেশে আছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। যারা নেই তাদের কীভাবে গ্রেপ্তার করব?’

গত ৬ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটুকু অগ্রগতি হয়েছে জানতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সেটা জনগণ বলবে, আপনারা বলবেন। আমরা চেষ্টা করে যাচ্ছি।’

এনএমএম/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন