Logo

জাতীয়

সারজিস আলম আহত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১০

অ
সারজিস আলম আহত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম আহত হয়েছেন। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ঢাবির ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে নেওয়া হয়েছে।

সারজিস জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটরের কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটা শিশু গাড়ির সামনে দিয়ে দৌঁড় দেয়। তখন প্রাইভেটকার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি আহত হন।

ঢাকা মেডিকেল জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাবির হোসেন জানান, সারজিসের বাম চোখের পাশে কেটে গেছে। এ ছাড়া মাথায় আঘাত লেগেছে। চোখের পাশে একটা সেলাই দেওয়া হয়েছে। তিনি এখন সুস্থ। 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন