স্বরাষ্ট্র সচিব
পরাজিত শক্তিকে কেউ রাখেনি, আমরা অতটা অমানবিক হতে পারিনি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪১
ছবি : বাংলাদেশের খবর
বিপ্লবের পর কেউ পরাজিত শক্তিকে রাখেনি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, আমরা অতটা অমানবিক হতে পারিনি।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ছয় মাস পেরিয়ে গেলেও মানুষ এখনো পুলিশের কাছে নিরাপত্তা পাচ্ছে না—এমন প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে, সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখেনি। আমরা অতটা অমানবিক হতে পারিনি। আমরা অনুভব করি, কিছু লোক ভয়ের কারণে করেছে। কিন্তু যারা ডাইহার্ট ছিল, তারা পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে।
এনএমএম/এমবি

