Logo

জাতীয়

লেখক কর্মশালায় প্রশিক্ষণার্থী আহ্বান বাংলা একাডেমির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৯

অ
লেখক কর্মশালায় প্রশিক্ষণার্থী আহ্বান বাংলা একাডেমির

বাংলা একাডেমি ছয় মাস মেয়াদি ‘বাংলা একাডেমি লেখক কর্মশালা ও পুস্তক প্রকাশনা উৎসব ২০২৫’-এর আয়োজন করবে। 

এ কর্মশালায় অংশ নিতে আগ্রহী প্রতিশ্রুতিশীল তরুণ লেখকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এতে আবেদন করতে পারবেন ৩৫ বছরের কম বয়সী লেখকরা।

রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি জানানো হয়েছে, যাদের কবিতা, ছড়া, গল্প, নাটক ও উপন্যাস মানসম্মত পত্রিকায় প্রকাশিত হয়েছে। তারা এ কর্মশালায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। অংশগ্রহণকারীদের জন্য সপ্তাহে ২ থেকে ৩ দিন ৩ ঘণ্টা করে কর্মশালাটি অনুষ্ঠিত হবে, যা অফিস সময়ের মধ্যে পরিচালিত হবে। কর্মশালায় অংশগ্রহণ করা প্রত্যেক লেখক নির্ধারিত হারে সম্মানী পাবেন এবং প্রত্যেক লেখকের একটি করে বই প্রকাশিত হবে।

আগ্রহী প্রত্যেক তরুণ লেখককে পাঁচ কপি করে তার লেখা ৫টি ছড়া, কবিতা অথবা ১টি গল্প, নাটক, উপন্যাস ইত্যাদি দিতে হবে। 

এছাড়া জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, মোবাইল নম্বর ও ১ কপি পাসপোর্ট আকারের ছবি যুক্ত করে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে (অফিস সময়ে) ‘মহাপরিচালক, বাংলা একাডেমি, ঢাকা-১০০০’ বরাবর আবেদন করতে হবে।

ডিআর/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন