শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর লাঠিচার্জ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৮
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে।
এর আগে দুপুর ১টা ২০মিনিটে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষকরা। তাদের দাবি, প্রাথমিকের তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত ৬ হাজার ৫৩১ জন শিক্ষকের অনতিবিলম্বে যোগদান নিশ্চিত করা। এনটিআরসিএ’র নিবন্ধিত (১-১২তম ) নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের নিয়োগ নিশ্চিত করা।
নিয়োগপ্রত্যাশীরা জানান, শিক্ষক নিয়োগ চক্রে (১ম-৫ম গণবিজ্ঞপ্তিতে) আবেদনকৃতদের বৈষম্যের শিকার ও সিস্টেম দুর্নীতিজনিত কারণে তারা নিয়োগ বঞ্চিত হয়েছেন। তারা আরও বলেন, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দ্রুত নিয়োগ দিতে হবে, যাতে যোগ্য শিক্ষার্থীরা তাদের প্রাপ্য সুযোগ পান।
এছাড়া গত ১৭ অক্টোবর ও ২৩ ডিসেম্বর প্রধান উপদেষ্টার পক্ষে এপিএস সাব্বির আহমেদের দেওয়া প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা।
এনএমএম/এটিআর

