বিডিআর সদস্যদের দাবি মেনে নিতে বিভিন্ন সংগঠনের সংহতি প্রকাশ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৭
ছবি : বাংলাদেশের খবর
আট দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তাদের দাবি মেনে নিতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন সংহতি প্রকাশ করেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন।
সেখানে সংহতি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। মাহিন সরকার তার বক্তব্যে আগামীকাল বুধবার ১২টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন তারা। শহীদ মিনারের দুপাশে তাবু টাঙ্গিয়ে থাকার বন্দোবস্ত করতেও দেখা গেছে তাদের।
এনএমএম/এমআই

