Logo

জাতীয়

‘ডিসেম্বর টার্গেট করেই নির্বাচনের সকল প্রস্তুতি নিচ্ছে ইসি’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৯

অ
‘ডিসেম্বর টার্গেট করেই নির্বাচনের সকল প্রস্তুতি নিচ্ছে ইসি’

ছবি : বাংলাদেশের খবর

ডিসেম্বরে জাতীয় নির্বাচন টার্গেট করেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইউএনডিপিসহ উন্নয়ন সহযোগী ১৮টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করে এ এম এম নাসির উদ্দিন কমিশন। নির্বাচন ভবনে সকালে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নির্বাচন কমিশনার ইসির অবস্থান তুলে ধরেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘প্রধান উপদেষ্টা গত ১৬ ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন, যদি অল্প পরিমাণে সংস্কারসহ নির্বাচন করতে হয়, সেখানে যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে ২০২৫ সালের শেষ নাগাদ ডিসেম্বরে নির্বাচন। আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেওয়া হয় তাহলে ২০২৬ সালের জুন নাগাদ নির্বাচন করা সম্ভব।’

এনএমএম/এমআই
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন